লঞ্চ থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে
নজর২৪, ঝালকাঠি- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনে আরও ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের কাজ চলছে। এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নামপরিচয় জানা যায়নি। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে…
