লঞ্চ থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে

নজর২৪, ঝালকাঠি- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনে আরও ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মরদেহ উদ্ধারের কাজ চলছে। এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নামপরিচয় জানা যায়নি।

 

এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে আগুন লাগে।

 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল হোসেন ভূঁইয়া বলেন, লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

জানা গেছে, লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। এতে প্রায় হাজারখানেক যাত্রী ছিলেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী দিয়াকুল এলাকায় ভেড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *