প্রেম করে বিয়ে করেও আমি কখনো সুখি ছিলাম না: মেয়র মাহফুজুল
চাঁদপুর প্রতিনিধি- চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের জেরে স্ত্রীর দায়ের করা মামলায় পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মেয়র মো: মাহফুজুল হক। চার দিন আগে মামলা দায়ের করেছিলেন তার প্রথম স্ত্রী সোনিয়া আক্তার। সেই মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে রোববার (২২ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মাহফুজুল হক। …
