Home দেশের খবর চট্টগ্রাম ফেনীতে গণহ;ত্যার স্থান ও শহীদের কবর সংরক্ষণের উদ্যোগ নিচ্ছেন উপজেলা চেয়ারম্যান লিপটন

ফেনীতে গণহ;ত্যার স্থান ও শহীদের কবর সংরক্ষণের উদ্যোগ নিচ্ছেন উপজেলা চেয়ারম্যান লিপটন

0
99

আবদুল্লাহ রিয়েল,ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় গ্রামের ৩ নং স্লুইস গেইট এলাকায় ১৯৭১ সালে গণহ;ত্যার স্থান ও শহীদদের কবর নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা ও সংরক্ষণের উদ্যোগ নিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গণহ;ত্যার স্থান পরিদর্শন কালে তিনি এই প্রতিশ্রুতি দেন। যুদ্ধকালীন সময়ে এখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিলো, এখানেই ২০/২২জন মুক্তিযোদ্ধা গণহ;ত্যার শিকার হয়েছিলেন।

 

এসময় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হক সাহাবসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, বীরমুক্তিযোদ্ধা শহীদ রুহুল আমিনের সন্তান আমার অফিসে এসে নদীতে বিলীন হতে বসা শহীদের কবরটি সংরক্ষণের জন্য অনুরোধ করেন। শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরসহ সেখানে পরিদর্শনে গিয়ে জানতে পারলাম পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত বিল্ডিংটি ছিলো মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। এখানেই একজন নারীসহ ২০/২২ মুক্তিযোদ্ধাকে গণহ;ত্যা করা হয়েছে। কথা দিয়েছি ক্যাম্প ও শহিদ রুহুল আমিনের কবর খুব স্বল্পতম সময়ের মধ্যে রক্ষনাবেক্ষণের সর্বোচ্চ ব্যবস্থা নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here