প্রবীণ আ.লীগ নেতাকে বিরল সম্মান প্রদর্শন করলেন ইউপি চেয়ারম্যান

আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি- সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রবিউজ্জমান বাবু প্রবীণ এক আওয়ামী লীগ নেতা কে বিরল সম্মান প্রদর্শন করে প্রসংসিত হয়েছেন।

 

শনিবার (৭ নভেম্বর) একটি সামাজিক বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল মোমেন ভূঁঞা পরিষদে এলে চেয়ারম্যান তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়ে নিজের চেয়ারে বসতে দেন, এসময় চেয়ারম্যান পাশে আরেকটি চেয়ার নিয়ে বসেন।

 

এসময় তিনি প্রবীন আওয়াওমী লীগ নেতার শারীরিক খোঁজ খবর নেন এবং যে কোন বিষয়ে পাশে থেকে সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন। বয়োবৃদ্ধ আওয়ামী লীগ নেতার প্রতি এমন সম্মান প্রদর্শনের পর চেয়ারম্যানের প্রসংসায় পঞ্চমুখ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *