রাতে শীত বাড়বে আরও, নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর
এখন আকাশ আর মেঘলা নেই। রোদ হেসেছে দেশের বেশিরভাগ এলাকায়। তবে উত্তাপ নেই খুব একটা। আজ (২৭ জানুয়ারি) রংপুর বিভাগের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আরও পড়ুন- আগামীকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ, বাড়বে শীত…
