আবার শীতের তীব্রতা বাড়বে, যা বললেন আবহাওয়াবিদ
মাঘের মধ্যে সকাল থেকে কয়েক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। যার প্রভাবে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস রোববার (২৩ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সকাল থেকে বেশ কিছু জেলায় বৃষ্টি পড়েছে। গত ২৪ ঘণ্টায় তিন জেলায় বৃষ্টি হয়েছে। সাতক্ষীরায় ২…
