রাতের তাপমাত্রা কমবে, আবার বাড়বে শীত

সারা দেশে ফের এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ ও বৃষ্টি আপাতত বিদায় নেওয়ায় আজ রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর ফলে আজ রাতে শীত অনুভূতি কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশের ভেতরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্ট এলাকায়—১১ মিলিমিটার। এ ছাড়া ভোলায় ৬ মিলিমিটার, বরিশালে ৫ মিলিমিটার, সিলেট ও হাতিয়ায় ৩ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ফেনী, যশোর, বান্দরবান, খুলনা, বাগেরহাটের মংলা ও পটুয়াখালীর খেপুপাড়ায় অল্প পরিমাণে (কোথাও ২ মিলিমিটার, কোথাও ১ মিলিমিটার) বৃষ্টি হয়েছে।

গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল দিনাজপুর, কুড়িগ্রামের রাজারহাট, নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা, নওগাঁর বদলগাছী ও রংপুরে। দেশের অন্যান্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলা ও বাগেরহাটের মোংলায় ২৮ ডিগ্রি সেলসিয়াস করে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৪ ফেব্রুয়ারি যেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি

আবহাওয়া অফিস জানায়, আগামী রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৫ ফেব্রুয়ারি যেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি

সংস্থাটি জানায়, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *