Home জলবায়ু ও পরিবেশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

0
257

এবার ঢাকাসহ দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিয়েছে। এক্ষেত্রে দুই বিভাগের কিছু কিছু জায়গায় এবং চার বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। এছাড়া দেশের অন্যত্র এটি প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর-পূর্ব উত্তর দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।

আগামী সোমবার (২৪ জানুয়ারি) পর্যন্ত আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

শনিবার (২২ জানুয়ারি) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিনপটিক অবস্থায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here