ফেসবুক পোস্ট নিয়ে ভুল স্বীকার করলেন তানজিম সাকিব

বিতর্কিত ফেসবুক পোস্ট নিয়ে ভুল স্বীকার করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির তরফেও এই ক্রিকেটারকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এই উর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় তানজিম সাকিব দুঃখ প্রকাশ করেছে। কাউকে আঘাত করার জন্য সে…

আরও পড়ুন

তানজিম সাকিব ইস্যুতে এবার মুখ খুলল বিসিবি

এশিয়া কাপে বাজিমাত করে আলোচনায় এসেছেন তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব। তার ক্রিকেটীয় নৈপুণ্যে শুরুতেই মুখ থুবড়ে পড়া ভারতকে হারিয়েছে বাংলাদেশ। আর সেটি এশিয়া কাপের ময়দানে সাকিব আল হাসানদের বড় অর্জন। কিন্তু মাঠে দুর্দান্ত পারফর্ম করা তানজিম সাকিব পুরানো ফেসবুক পোস্টের জেরে পড়েছেন সমালোচনার মুখে। এসব নজরে আসার পর তানজিমের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ ক্রিকেট…

আরও পড়ুন

এশিয়া কাপে ১১ বছর পর ভারতকে হারিয়ে শেষটা রাঙাল বাংলাদেশ

এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেই ২০১২ সালে সবশেষ জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় ভারতকে টাইগাররা হারালেও ১১ বছর ধরে এশিয়া কাপের মঞ্চে জয় যেন অধরাই ছিল। অবশেষে আজ কলম্বোতে সেই আক্ষেপ মোচন করল সাকিব আল হাসানের দল। প্রেমেদাসায় বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুভমন গিলের শতকে জয়ের ভীত গড়েছিল ভারত। কিন্তু…

আরও পড়ুন

শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত, বাংলাদেশের বিদায়

চলমান এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই জমে যেত ফাইনালে ওঠার লড়াই। কিন্তু টিম ইন্ডিয়ার কাছে ৪১ রানের ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা জয়ী দল ভারত। সঙ্গে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে সামান্য আশা ছিল তাও ভেঙে দিয়েছে। সুপার ফোরের সমীকরণ…

আরও পড়ুন

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম

দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার। জানা গেছে, ফুটফুটে কন্যা সন্তানের জনক হয়েছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টা ০৩ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে পেইজে এক স্ট্যাটাসে বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন…

আরও পড়ুন

আফগানদের উড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে খেলা পড়েছিল শঙ্কার মুখে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সুপার ফোর নিশ্চিত করতে তাই বড় ব্যবধানে জিততে হতো টাইগারদের। সেটি সুন্দরভাবেই করল সাকিব আল হাসানের দল। আফগানদের ৮৯ রানে হারিয়ে জয়ের সঙ্গে সুপার ফোরে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩৩৫ রানের বড় সংগ্রহ তুলে…

আরও পড়ুন

আর্জেন্টিনায় ক্যাপ্টেন জামালের রঙিন অভিষেক

লিওনেল মেসির আর্জেন্টিনায় অভিষেকের অপেক্ষায় ছিলেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো জামাল ভূঁইয়ার। সোল ডি মায়োর জার্সিতে প্রথম ম্যাচ খেললেন ক্যাপ্টেন হয়ে। নিজে গোল করে নিজের অভিষেক রাঙালেন। ক্লাবকেও এনে দিলেন ২-১ গোলে দারুণ এক জয়। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তৃতীয় স্তরের পেশাদার লিগ টর্নি ফেডারেল এ-র ম্যাচে অভিষেক হয়েছে জামালের। মাঠের লড়াইয়ে জামালের দল ধরাশায়ী…

আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইন্টার মায়ামিকে শিরোপা জিতিয়ে মেসির ইতিহাস

যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসি ম্যাজিক যেন থামছেই না। প্রত্যেক ম্যাচেই চোখ জুড়ানো পারফরম্যান্স উপহার দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। যুক্তরাষ্টের মাটিতে নেমেই একের পর এক ম্যাচ রাঙিয়েছেন তিনি। প্রতি ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। লিগস কাপের ফাইনালেও এর ব্যতিক্রম নয়। তার একমাত্র গোলেই নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর ২২ পেনাল্টির রোমাঞ্চকর শুট-আউটে…

আরও পড়ুন

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিয়ে যা বললেন জামাল ভূঁইয়া

লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্লাব সোল দ্যা মায়োতে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের কাপ্তান। শুক্রবার (১৮ আগস্ট) রাতে এক ফেসবুক লাইভে এসে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন জামাল। এ সময় জামালকে পরিচয় করিয়ে দেয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি। সোল দ্যা মায়োতে জামাল ৬…

আরও পড়ুন

সাত গোলের ম্যাচে চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার সেমিফাইনালে স্বাগতিক চিলিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা। শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-চিলি। ম্যাচটিতে ব্রাজিল ৪-৩ গোলে হারায় চিলিকে। চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ।…

আরও পড়ুন