সুগার ড্যাডি নেই, যুক্তরাষ্ট্রে আছি পারিবারিক ব্যবসার খাতিরে: অধরা খান
দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। মাসখানেক ধরে বিদেশের বিভিন্ন স্থানে ছবি পোস্ট করে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বল্পবসনে আবেদনময়ী ওসব ছবিতে বেশিরভাগ সময় একাই দেখা যাচ্ছে অধরাকে। কখনো ঘুরছেন, কখনো খাচ্ছেন রেস্তোরাঁয়। গত মাসে বেশ কিছুদিন দুবাইয়ে সময় কাটিয়ে অধরা উড়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে কয়েক দিন ধরে আছেন তিনি। এখানেই শেষ…
