গোপালপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ৫টি ক্লিনিক সিলগালা

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ বাস্তবায়নে গোপালপুরে পাঁচটি ক্লিনিক সিলগালা করা হয়।

(২৮ মে) শনিবার দুপুরে গোপালপুর উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় উপজেলার চাতুটিয়া রোকেয়া ডায়াগনস্টিক সেন্টার, রাজ্জাক ডেন্টাল ক্লিনিক, ঝাওয়াইল বাজারের ইমরান ডেন্টাল কেয়ার, সন্ধ্যা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডেন্টাল ক্লিনিক এবং হেমনগরের নিরাময় ক্লিনিক তাৎক্ষনিক বন্ধের নির্দেশ দিয়ে সিলগালা করে দেয়া হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলিম আল রাজী। অভিযানকালে থানা পুলিশ সাথে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *