ঢাকায় বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

মৃদু তাপপ্রবাহে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাগুলো যেন ফুটন্ত কড়াই। সে কড়াইয়ে নগরবাসীর মস্তিষ্ক করছে টগবগ।

বাসা থেকে বের হলে সড়ক কিংবা গণপরিবহনের অবস্থা জ্বলন্ত উনুনের মতো। কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ এলাকায় পর্যাপ্ত গাছপালা না থাকায় পুড়তে হচ্ছে সে উনুনে।

ঘরে-বাইরে রাজধানীবাসীর এমন পরিস্থিতি গত কয়েক দিন ধরে। এ থেকে পরিত্রাণ পেতে আকাশের রূপ আর আবহাওয়া অধিদপ্তরের বার্তায় নজর রাখছেন অনেকে। এর মধ্যে শেষেরটি দিয়েছে সুখবর।

আবহাওয়া অধিদপ্তরের আভাস, আগামী দুই-এক দিনের মধ্যেই স্বস্তির বৃষ্টি দেখতে পারে ঢাকাবাসী।

অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

রাজধানীতে বৃষ্টি নিয়ে তিনি বলেন, দুই-এক দিনের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *