মীরসরাইয়ে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শ্রমিকের মৃত্যু

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাকিব নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে মীরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফারুকীয়া মাদ্রাসার পশ্চিম পাশে আব্দুল্লাহ ভবনে এ ঘটনা ঘটে। নিহত মো. রাকিব (২২) উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের জসিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মীরসরাই পৌরসদরের আব্দুল্লাহ ভবনের ৩ তলা সম্প্রসারণের কাজ করছিলেন তিনজন নির্মাণ শ্রমিক। ঘটনার দিন দুপুরে নিচতলা থেকে ছাদে রড উঠানোর সময় ভবনের পাশে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে রাকিব নামের ওই যুবক বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনার খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *