শাহজাদপুরে এইচএসসি ফলাফলে শীর্ষে মহিলা ডিগ্রী কলেজ

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আজ বোববার সকালে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফল অনুযায়ী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সার্বিক ফলাফল বিবেচনায় পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ শীর্ষে রয়েছে।

জানা যায়, ২০২১ সালে শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে ৪৭৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে ৪৬৫ জন শিক্ষার্থী কৃতকার্য্য হয়েছেন যা শতকরা ৯৮.১০ শতাংশ।

জিপিএ ৫ পাওয়া মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী মারিয়া আজাদ বলেন, আমাদের শিক্ষকমন্ডলী ক্লাসে নিয়মিত সকল শিক্ষার্থীকে সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠদান করিয়েছেন, পাশাপাশি মহামারী করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস নিয়ে ছাত্রীদের নিয়মিত খোঁজখবর রেখেছেন। শিক্ষকদেরও অক্লান্ত প্রচেষ্টায় আমাদের ফলাফল ভাল হয়েছে।

উল্লেখ্য কলেজটি ১৯৯৭ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কয়েকটি উপজেলার মধ্যে নারী শিক্ষার জন্য শ্রেষ্ঠ কলেজ হিসেবে সুপরিচিত লাভ করেছে এবং প্রতি বছরই এ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য চান্স পেয়ে থাকে।

শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বলেন, ২০১৩ সালে এই এই কলেজে যোগদান করেছি। যোগদানের পর থেকেই প্রতিবছর ফলাফলের দিক থেকে আমাদের কলেজ শাহজাদপুর উপজেলার শীর্ষ স্থান দখল করে রেখেছে। তিনি এই সাফল্যের কারণ হিসেবে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ও শিক্ষার্থীরদের নিরলস প্রচেষ্টার উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *