শেখ রাসেল: বাগেরহাট প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুকের” মাধ্যমে খবর পেয়ে সকাল ১১ টার সময় রামপাল উপজেলার ১০নং বাঁশখালী ইউনিয়নে সুন্দরপুর গ্রামের রবিন্দ্রনাথ মিস্ত্রি (৬০), পিতা- মৃত সতিন্ধ্রনাথ চন্দ্র মিস্ত্রি এর বাড়িতে খামারে অভিযান চালিয়ে (০৯) নয়টি বেগুনী তাকিন পাখি ও দুটি ডিম উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে ১০ নং বাঁশখালী ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্যের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করেন। বন্যপ্রানী WCCU পরিদর্শক, বন্যপ্রানী অপরাধ ইউনিট আবদুল্লাহ সাদিক সহ মোট চারজনের একটি চৌকস দল এই উদ্ধার কাজ পরিচালনা করে। এই সময় বিভিন্ন পর্যায়ের মানুষের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা হয়।
এই সম্পর্কে জানতে চাইলে, বন্যপ্রানী WCCU পরিচালক এ,এস,এম জহির উদ্দিন আকন বলেন ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের ভলেন্টিয়ারের মাধ্যমে জানতে পারি কিছু তাকিন পাখি ও দুটি ডিম উদ্ধার করে আমার চার সদস্যের একটি চৌকস দল। আমি বলতে চাই বন্যপ্রানী সংরক্ষণ আইন ২০১২ সাল এর অনুচ্ছেদ অনুযায়ী সারা দেশে ২৯ টা প্রজাতির প্রনি হারিয়ে গেছে এর কারনে আমাদের (কোভিট ১৯) এর মত ভাইরাস আমাদের উপর চেপে বসেছে। অনলাইনে পাখি বিক্রি হয় এমন সংবাদ পেয়ে আমাদের কিছু সদস্য ক্রেতা সেজে ঐ অসাধু ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে তার ঠিকানা বের করে এই পাখি ও ডিম উদ্ধার করা হয়েছে।
