নজর২৪, ঢাকা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ, খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করেছেন সদ্য প্রয়াত সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
এক-এগারোর সামরিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই নেত্রীর দুঃস’ময়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। ওই সময় আওয়ামী লীগ ও বিএনপির প্রায় সব প্রভাবশালী নেতার আইনজীবীও ছিলেন তিনি। আবার তাদের অ’পক’র্মের সমা’লোচনা করেছেন। কখনো কারও র’ক্তচক্ষু’কে ভয় পাননি ব্যারিস্টার রফিক-উল হক।
দেশের প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আইনজীবী হিসেবে কাজ করেছেন প্রয়াত স্বনামধন্য এই আইনজীবী। তিনি একাধারে যেমন দেশের প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আইনি লড়াই করেছেন, তেমনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ হয়েও আইনি ল;ড়াই লড়েছেন। দেশের ইতিহাসে ও আইন পেশায় এমনটা বিরল।
নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন সম্পর্কে জীবিত অবস্থায় ব্যারিস্টার রফিক উল হক জানিয়েছিলেন, ‘বঙ্গবন্ধুকে পাকিস্তানের কা’রাগার থেকে মুক্ত করে আনতে পেরেছি। তার কন্যা শেখ হাসিনাকেও ওয়ান-ইলেভেনের সময় জেল থেকে মুক্ত করে এনেছি। আবার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকেও জেল থেকে মুক্ত করতে পেরেছি। এটাই বড় পাওয়া। এখন আর কোনো চাওয়া-পাওয়া নেই।’
আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মা’রা যান প্রবীণ এই আইনজীবী। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় আ’ক্রান্ত হয়ে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রফিক-উল হক। গত ১৫ অক্টোবর ব্যারিস্টার রফিক উল হককে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২০ অক্টোবর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।
ব্যারিস্টার রফিক-উল হকের মৃ’ত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো আলাদা শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোকবাণীতে বলা হয়, রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য।
অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বেলা দুইটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে রফিক–উল হকের জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে রফিক–উল হকের জানাজা হবে। বনানী কবরস্থানে তাঁকে দা’ফন করা হবে।
রফিক-উল হকের স্ত্রী ফরিদা হক বেশ কয়েক বছর আগে মা’রা যান। তাঁর ছেলে ফাহিম-উল হকও আইনজীবী। রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালে। ১৯৬০ সালে তিনি আইন পেশায় আসেন। ১৯৯০ সালে তাঁকে অ্যাটর্নি জেনারেল করা হয়।
