Home জাতীয় সুস্থ হয়ে আবারো জনগণের মাঝে ফিরতে চান রিজভী

সুস্থ হয়ে আবারো জনগণের মাঝে ফিরতে চান রিজভী

0
158

নজর২৪, ঢাকা- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর দলের নেতাকর্মীসহ সারাদেশের মানুষ তার জন্য দোয়া করেছেন, অনেকে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। সেজন্যে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ।

 

তিনি পুরোপুরি সুস্থ হয়ে অতি দ্রুত যেন জনগণের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে রিজভীর স্বজনরা সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

 

এদিকে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। দুই-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন তিনি। তবে তিন সপ্তাহ পর আবারো হাসপাতালে ভর্তি হয়ে পুনরায় এনজিওগ্রাম করতে হবে তাকে।

 

জানা যায়, অসুস্থ হওয়ার পর থেকেই রুহুল কবির রিজভীর সার্বক্ষণিক পাশে ছিলেন তার স্ত্রী আরজুমান আরা বেগম, ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এবং তার ড্রাইভার মান্নান পাটোয়ারী।

 

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষ করে দলীয় কার্যালয়ে ফেরার পথে তার হা’র্ট অ্যা’টাক হয়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ল্যাব এইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে তার এনজিওগ্রাম করা হয়।

 

ল্যাব এইড এর বিশেষজ্ঞ ডা. প্রফেসর সোহরাবুজ্জামান ও প্রফেসর আব্দুস জাহেদের নেতৃত্বে এনজিওগ্রাম করেন তিনি। তার হা’র্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইন’জেকশ’নের মাধ্যমে অপসারণ করা হয়েছে। কয়েক সপ্তাহ পর আবারো পরীক্ষা করতে হবে। তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

এছাড়া রিজভীর অসুস্থতার খবর শুনে রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে রিজভীর চিকিৎসার খোঁজ-খবর নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here