Home প্রধান খবর শনিবার বিকেল থেকে কমে আসতে পারে বৃষ্টি

শনিবার বিকেল থেকে কমে আসতে পারে বৃষ্টি

0
69

নজর২৪, ঢাকা- বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। আজও বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়, শনিবার সকালে ঢাকায় ঝিরঝিরে বৃষ্টি হলেও বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। রাজধানীতে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে ঢাকায় বিকেল থেকে বৃষ্টি কমে আসতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা ব’জ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সত’র্কতা সং’কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর মাদারীপুর অঞ্চল তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যরাতে এটি স্থল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here