পরিত্যক্ত টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

শিশুর মরদেহ উদ্ধার

নজর২৪, কুষ্টিয়া- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার একটি পরিত্যক্ত টয়লেট থেকে পাঁচ বছর বয়সী নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মুস্তাফিজুর রতন জানান, সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারী মাঠ এলাকা থেকে রোববার রাত সাড়ে ৭টার দিকে সানজিদা নামে ওই শিশুর লাশ তারা উদ্ধার করেন।

 

জানা যায়, নিহত সানজিদা পাশের পূর্ব আব্দালপুর গ্রামের কাচারীপাড়ার সোহাগ হোসেনের মেয়ে। শিশুটি রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে কোথায় না পাওয়া যাওয়ায় পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে।

 

এদিকে, সন্ধ্যার পর এলাকার কয়েকজন পরিত্যাকত টয়লেটটিতে এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সানজিদার পরিবারের লোকজন এসে তার মরদেহ শনাক্ত করে। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক বলেন, ‘পরিত্যক্ত টয়লেট থেকে সানজিদা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *