Home তথ্য জাদুঘর পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে ১২ লাখ লিটার জমজমের পানি বিতরণ

পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে ১২ লাখ লিটার জমজমের পানি বিতরণ

0
306

নজর২৪ ডেস্ক- সৌদি আরবের পবিত্র গ্র্যান্ড মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বর্তমানে চলমান ১৪৪৩ আরবী বছরের প্রথম চতুর্ভাগে গ্র্যান্ড মসজিদে ১২ লাখেরও বেশি লিটার জমজমের পানি বিতরণ করা হয়েছে।

 

সৌদি গেজেটর প্রতিবেদন সূত্রে সার্ভিস এফেয়ার্স এর জেনারেল এডমিনিস্ট্রেশন এর পরিচালক আহমাদ বিন শানবার আল-নাদাওই জানিয়েছেন, চলতি আরবী বছরের প্রথম চতুর্ভাগে গ্র্যান্ড মসজিদে ৬ লাখেরও বেশি বোতল জমজমের পানি বিতরণ করা হয়।

 

তিনি আরো জানান, গ্র্যান্ড মসজিদের নিচতলা এবং প্রথম তলায় জমজম এর পানি বিতরণের জন্য ৫০টিরও বেশি ভ্রাম্যমান কার্ট স্থাপন করা হয়েছে, যার প্রতিটিতে ৮০ লিটার করে জমজম এর পানি বিতরণ করা হতো এবং পানি সুষ্ঠুভাবে বিতরণের জন্য এই কার্টগুলো সবসময় পূর্ণ করে রাখা হয়।

 

উমরাহ করতে আসা হাজী এবং গ্র্যান্ড মসজিদ এর মুসুল্লিদের জন্য ঠান্ডা এবং সাধারণ তাপমাত্র, উভয় প্রকার জমজম পানির ব্যবস্থা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here