জাল ভোট দিতে যাওয়া যুবককে আটক করলো র‍্যাব

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর বেগমগঞ্জে জাল ভোট দিতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেলোয়ার হোসেন ভোটার নন। এরপরও জাল ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এজন্য তাকে আটক করা হয়েছে।

 

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করব না।

 

বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভির চৌধুরী বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। নির্বাচ‌ন সুষ্ঠুভা‌বে প‌রিচালনা কর‌তে নির্বাচনী মাঠে নিবার্হী ম্যাজি‌স্ট্রেট কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *