‘শিশুবক্তা’ রফিকুলের মোবাইলে প’র্নো ভিডিও, বিয়েতেও ধোঁয়াশা!

নজর২৪ ডেস্ক- রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে শিশুবক্তা হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানীকে (২৬) আটকের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তার মোবাইল ফোনে মিলেছে প.র্নো ভিডিও। আর ২০১৯ সালের শেষের দিকে ভাবির চাচাতো বোনকে বিয়ে করলেও তা গোপন রেখেছিলেন তিনি।

 

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

 

এর আগে বুধবার দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়।

 

এদিকে রফিকুল ইসলাম মাদানীকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ বিকালে এই মামলাটি হয়।

 

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, রফিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তার ফোনে তল্লাশি চালিয়ে বেশ কিছু প.র্নো ভিডিও পাওয়া গেছে।

 

এদিকে আসমা বেগম নামের এক নারীকে গোপনে বিয়ে করেন বলে রফিকুল জানিয়েছেন। সম্পর্কে ভাবির চাচাতো বোনকে ২০১৯ সালের শেষের দিকে তিনি বিয়ে করেন বলে জানান র‌্যাবকে। তার বিয়ের খবর পরিবারের সদস্যরাও জানেন না বলে জানান শিশুবক্তা।

 

এর আগে, গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছিলেন ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম।

 

‘শিশু বক্তা’ হিসেবে হঠাৎ পরিচিত হয়ে ওঠা রফিকুল ইসলাম কিছুটা অস্বাভাবিক খর্বকায়, বালকসুলভ চেহারা ও কোমল কণ্ঠস্বরের অধিকারী। তার নিজের ভাষ্যমতে, ‘১৯৯৫ সালে আমার জন্ম। কে বলছে আমি শিশু? আমার বয়স ২৬ বছর।’

 

রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনায়। স্থানীয় স্কুলে শিক্ষাজীবন শুরু হলেও পরে তিনি মাদ্রাসায় ভর্তি হন ও নূরানি, হেফজ পড়েন। এরপর আট বছর কিতাবখানায় পড়েন।

 

মাদ্রাসার ছাত্র থাকার সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজ করতেন রফিকুল। তিনি দাওরায়ে হাদিস পড়েছেন রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায়। একই সঙ্গে তিনি বিএনপি-জামায়াত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়তের নেত্রকোনা জেলার সহসভাপতি। নেত্রকোনার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন ‘শিশু বক্তা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *