ব্যারিস্টার সীমান্তকে মির্জাপুরে ছাত্রলীগের সংবর্ধনা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পৌর ছাত্রলীগের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

 

সীমান্ত লন্ডনের কুইন মেরী ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারী পাশ করেছেন। এবং স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ একাব্বর হোসেন এর পুত্র।

 

পৌর ছাত্রলীগের সভাপতি আবু বকর সিকদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, জেলা আ.লীগের সদস্য মেজর (অবঃ) খন্দকার এ হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সোহেল রানা।

 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহবায়ক আজহারুল ইসলাম, আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *