মামার সঙ্গে প্রেম: লাগাতার ধর্ষণ, ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী ভাগ্নি

নজর২৪ ডেস্ক- রাঙামাটি কাউখালীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক নারী।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী থানায় মামলা দায়ের করেন তিনি। মামলায় অভিযুক্ত করা হয়েছে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডলুছড়ি গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. ফারুককে (৪০)।

 

মামলা সূত্রে জানা যায়, অভিযোগকারীর ফুফাত ভাই ও ধর্ষণের কিশোরীর সম্পর্কে মামা অভিযুক্ত ফারুক (৪০)। বেতবুনিয়ার একই এলাকায় পাশাপাশি বসবাস করে অভিযোগকারী ও অভিযুক্ত। বোনের বাড়িতে প্রায়ই যাতায়ত ছিলো ফারুকের। এক পর্যায়ে ধর্ষণের শিকার কিশোরীর (ভাগ্নির) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ফারুক।

 

সেই সুযোগে ফারুক ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে জুন মাস থেকে বিভিন্ন সময়ে ধর্ষণ করে এই কিশোরীকে। পরবর্তীতে গর্ভবতী হয়ে মেয়েটির পেটে ব্যাথা শুরু হলে মায়ের কাছে সম্পর্কের বিষয়টি খুলে বলে। মেয়ের মা বিষয়টি স্থানীয়বাসিন্দাসহ জনপ্রতিনিধিকে বিষয়টি জানালে তারা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলে।

 

পরে ধর্ষণের বিয়ষটি কাউখালী থানা পুলিশকে লিখিত আকারে জানালে পুলিশ ভিকটিমের বক্তব্য শুনে এবং ভিকটিমের মা কর্তৃক লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

মেয়ের মা মামলার এজাহারে উল্লেখ করেন, পরিবারের সদস্যরা বেতবুনিয়া বাজারে গেলে ঘরে একার থাকার সুযোগ নিয়ে ফারুক তার কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকিও প্রদান করেছে। বর্তমানে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা বলেন, এ ঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ফারুক পলাতক। মামলার পরই তাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *