Home দেশের খবর ঢাকা প্রবীণ সাংবাদিক হায়দার রহমানের পাশে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা

প্রবীণ সাংবাদিক হায়দার রহমানের পাশে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা

0
55

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রবীণ সাংবাদিক ও ঘাটাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রহমানে পাশে দাড়িয়েছে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা।

সম্প্রতি হিট স্টোক জনিত কারণে প্রবীণ সাংবাদিক হায়দার রহমান অসুস্থ হয়ে তার নিজ বাড়ি কর্ণা দক্ষিণ পাড়া অবস্থান করছেন। এই খবর শুনে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যরা তার শারীরিক অবস্থার খুজ খবর নিতে রবিবার (২০ আগস্ট) সন্ধায় তার বাড়িতে যান এবং আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন। তার দ্রুত সুস্থতা কামনা ও ভবিষ্যৎতে তাকে প্রয়োজনীয় আরও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিহাব, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক মো. রকিবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদস্য এস.এম. শাহীন হোসেন, এ সালাম চান তরফদারসহ ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যরা।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here