রংপুরে পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে দুই শিক্ষার্থী

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরের পীরগাছায় অন্যের হয়ে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া (প্রক্সি) দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে ছয়মাস ও অপরজনকে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (৩০ এপ্রিল) পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

ভুয়া পরীক্ষার্থীরা হলেন- কাউনিয়া উপজেলার মীরবাগ ভূতছোড়া গ্রামের সলেমান মিয়ার ছেলে ও মীরবাগ ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্র বিপুল মিয়া ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আক্কাস মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরাদেশের রবিবার সকালে পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে মাদরাসার গেটে তল্লাশির সময় বিপুল মিয়াকে কেন্দ্র সচিব ও পরীক্ষা চলাকালীন আক্কাস মিয়াকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

শুরুতে উভয়ের বয়স বেশি বলে প্রতীয়মান হওয়ায় তাদের আটক করা হয়। পরে প্রবেশপত্রে দুই ভুয়া পরীক্ষার্থীর নাম ও ছবির মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত বিপুল মিয়াকে ছয়মাস ও আক্কাস মিয়াকে তিনমাসের কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, বিপুল মিয়া চর রহমত দাখিল মাদরাসার এক শিক্ষার্থীর পরিবর্তে ও আক্কাস ইটাকুমারীর পূর্ব হাসনা দাখিল মাদরাসার শিক্ষার্থী মাইদুলের পরিবর্তে পরীক্ষায় অংশ নেন।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *