সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: আসন্ন রমজানে অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি। গত রমজানে ব্যবসায়ীরা কথা রাখেনি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখতে এবারও ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হবে।
দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ-গ্যাসে সরকারের ভর্তূকি তুলে দেয়ার পর দাম বৃদ্ধির কারণে উৎপাদনসহ পণ্যের দামে কিছুটা প্রভাব পড়বে। এরপরেও বিদ্যুৎ-গ্যাসের দাম নিয়ে সরকার ভাবছে বলে জানান তিনি। অস্বচ্ছল পরিবারের জন্য রমজানে দু’বার টিসিবি’র পণ্য বিতরণ করা হবে বলে জানান বাণিজমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ ব্যবসায়িক নেতৃবৃন্দরা। মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলায় রংপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীদের শতাধিক স্টল রয়েছে।
