গোপালপুরে ১৩ হাজার পরিবার মাঝে টিসিবির পণ্য বিক্রয় শুরু

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন জায়গায় সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির ডিলারের মাধ্যমে সাশ্রয়ী কার্ড ধারীদের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু।

তারাই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুরে (৫ জুলাই) মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপালপুর পৌরসভার সহ ৭টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১৩০১৩ পরিবারের মাঝে কার্ড ধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়।

এ সময় গোপালপুর পৌরসভায় টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সহ আরো উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর বৃন্দ ও উপকারভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *