‘এই মুহুর্তে বন্যাদুর্গত সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যার্ত মানুষের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তার সাথে সাথে সেগুলো পৌঁছে দেয়া ও পারস্পরিক যোগাযোগ-যাতায়াত রক্ষার্থে অনেক ছোট-মাঝারি-বড় ‘নৌকা’ প্রয়োজন।
সামর্থ্যবান মানবিক হৃদয়ের সুহৃদগণ, ত্রাণ সহায়তার পাশাপাশি নদীপথে অথবা ট্রাক-পিকআপ যোগে ছোট বা মাঝারি সাইজের নৌকা পাঠাতে পারেন।
নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল, মানিকগঞ্জ ঘিওর উপজেলার সরকারি কলেজ মাঠ সংলগ্ন ঈদগাঁ মাঠ, পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার আটঘর বাজারে সন্ধ্যা নদীর শাখা খাল, ঢাকার খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়ন, বালুরপার গ্রামের কায়েতপাড়া বাজার প্রভৃতি স্থান ৫ হাজার থেকে ১৫ হাজারের মধ্যেই ছোট মাঝারি নৌকা পাওয়া যায়। একটি বড় বা মাঝারি সাইজ ট্রাকে কমপক্ষে ২০-৩০ টি নৌকা পাঠানো যাবে।
বাংলাদেশ সেনাবাহিনী, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারি উদ্যোগে এবং যে সকল এলাকায় নৌকা পাওয়া যায়, ব্যক্তিগতভাবে ও আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় উদ্যোগে নৌকা সংগ্রহ করে জরুরি ভিত্তিতে বন্যাপ্লাবিত এলাকায় নৌকা পাঠানোর আহবান জানাচ্ছি।
এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত হতে হবে।’
গোলাম রাব্বানী
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকসুর সাবেক জিএস ।
(ফেসবুক থেকে সংগৃহীত)

