কালিহাতীতে অজ্ঞাত বাস চাপায় প্রকৌশলীর মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল চালক প্রকৌশলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রকৌশলী টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল এলেঙ্গা-রংপুর সড়ক চার লেনে উন্নীত করার কাজ দেখাশোনা করে সকালে মোটরসাইকেল যোগে বগুড়া থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে জাহিদুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও আইনিপক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *