বাসাইলে এমপি ও সম্পাদককে কটুক্তি ও মিথ্যাচারের বিরুদ্ধে ছাত্রলীগের সাংবাদিক সন্মেলন

মাসুদ রানা বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এবং বাসাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহানুর রহমান সোহেলকে মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিক সন্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ।

বৃহঃস্পতিবার (১২ মে) বিকেলে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের একাংশের পক্ষে এই সাংবাদিক সন্মেলন করা হয়। সন্মেলনে বাসাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রুবেল তালুকদার, অপর যুগ্ম-আহবায়ক হৃদয় খান, কাশীল ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক ফজলু সিকদার ,কাউলজানী ইউপি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করা হয়।

লিখিত বক্তব্যে রুবেল তালুকদার বলেন, রফিকুল ইসলাম সংগ্রাম গামছার কর্মি ছিলেন। আওয়ামীলীগের সংগ্রামী, ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার আপনার মুখে সাজে না। আপনি এলাকার নারী পুরুষের কাছ থেকে চাকুরী বানিজ্য করে কত টাকা আত্মসাৎ করেছেন সেটা দলের সকলেই অবগত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *