মির্জাপুরে পৃথক দুটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ২টি সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের হলিদ্রাচালা টু বিআরডিবির চেয়ারম্যান বাড়ী ও দুপুরে উপজেলার কামারপাড়া টু শশধরপট্টি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

গোড়াই ইউনিয়নের হলিদ্রাচালা এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গোড়াই ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আাবু সাইদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

সে সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল,উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের (সাবেক) যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, গোড়াই ইউনিয়ন আ.লীগ (পূর্ব) সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূইয়া ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ।

অপরদিকে বেলা ২টার সময় উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া টু শশধরপট্টি ব্যাংক রিভার সড়কের ১ কিলোমিটার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, খান আহমেদ শুভ এমপি।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কামারপাড়া এলাকায় এক আলোচনা সভায় ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি।

সে সময় অন্যান্যের উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ.লীগের দুই সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মালেক ও আলী আকবর, ৮ নং ওয়ার্ড আ.লীগের সম্পাদক ফরহাদ হোসেন, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক শহিদুল ইসলাম বিপ্লব, ছাত্রলীগ সম্পাদক আমিনুর রহমান নীরব প্রমুখ।

উপজেলা প্রকৌশলী সূত্র জানা গেছে, হলিদ্রাচালা রাস্তাটি ১ কিলোমিটার ও কামারপাড়া টু শশধরপট্টি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ দুটি কাজের ব্যয় ধরা হয়েছ ১ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *