Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

0
131

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৩ মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পৌরসদরের বাইমহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাইমহাটি গ্রামের মৃত ওয়াব আহমেদের ছেলে দলিল আহমেদ (৫০), আধদল্যা গ্রামের মোশারফ হোসেনের ছেলে রবিন মিয়া (৩৫) ও গোড়াইল গ্রামের বারী সিদ্দিকীর ছেলে আরজু সিদ্দিকী (৩০)।

জানা যায়, থানা পুলিশের এস.আই শাজাহান ও এএস.আই মেহিদী হাসানসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান পরিচালনা করে বাইমহাটি গ্রামের মৃত ওয়াব আহমেদের বাড়ি থেকে ৫০ পিস ইয়াবাসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, তাদের তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here