মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৩ মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পৌরসদরের বাইমহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাইমহাটি গ্রামের মৃত ওয়াব আহমেদের ছেলে দলিল আহমেদ (৫০), আধদল্যা গ্রামের মোশারফ হোসেনের ছেলে রবিন মিয়া (৩৫) ও গোড়াইল গ্রামের বারী সিদ্দিকীর ছেলে আরজু সিদ্দিকী (৩০)।
জানা যায়, থানা পুলিশের এস.আই শাজাহান ও এএস.আই মেহিদী হাসানসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান পরিচালনা করে বাইমহাটি গ্রামের মৃত ওয়াব আহমেদের বাড়ি থেকে ৫০ পিস ইয়াবাসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, তাদের তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
