বিএনপি ক্ষমতায় থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো-কৃষিমন্ত্রী

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থেকে এদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো, সৃষ্টি করেছিলো জঙ্গি, ধ্বংস করেছিলো দেশের অর্থনীতি আর জনজীবনকে করে তুলেছিলো দুর্বিসহ।

তাইএদেশের জনগণ তাদের কাছ থেকে সরে গিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৩১মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপি হরতাল, আন্দোলন, অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। নেতাকর্মীদের উদ্দেশে আগামী নির্বাচনকে সামনে রেখে আ.লীগকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সম্মেলনের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামছুন নাহার চাঁপা, সদস্য এডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার, টাঙ্গাইল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ, গোপালপুর-ভূয়াপুর আসনের এমপি তানভীর হোসেন ছোট মনির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *