সিনেমার জন্য ৩ কোটি টাকার তহবিল পেলেন নুহাশ হুমায়ূন

বেশ কয়েক বছর আগে ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার কাজ শুরু করেছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটি নির্মাণের জন্য বেশ কয়েকটি দেশের অর্থায়ন পেয়েছিল। এবার নতুন করে ২৫ লাখ টাকার আরেকটি তহবিল পেল ‘মুভিং বাংলাদেশ’।

বুধবার (৩০ মার্চ) সিনেমাটি সিনক্রাফ্ট ফিল্ম ফান্ড জিতেছে।

বিষয়টি নিশ্চিত করে সিনেমাটির প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘আমরা আবারো সিনেমার জন্য টাকা পেলাম। সিনক্রাফ্ট ফান্ড সিনেমা নির্মাণে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সাড়ে ২৫ লাখ টাকা দেবে। ’

নুহাশ হুমায়ূন জানান, ফিল্মটির কাজ এখনো চলছে। তার আগের কাজ এবং এই সিনেমার চিত্রনাট্য দেখে তাহবিলটি জিতেছেন তারা।

একই ছবি এর আগে ২০২১ সালে তাইওয়ান সরকারের কাছ থেকে সাড়ে ৭৬ লাখ টাকার ফান্ড পেয়েছিল। এছাড়া টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নির্মাণে নানা সহযোগিতা পেয়েছে ছবিটি।

এতে করে তাদের মোট ফান্ডের পরিমাণ প্রায় তিন কোটি টাকা হলো। ছবিটি গুপী-বাঘা প্রডাকশনের ব্যানারে তৈরি হবে।

প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘সিনক্রাফ্ট ফান্ডের পরিমাণ খুব বেশি না হলেও এটি অত্যন্ত সম্মানের। তবে সবমিলিয়ে এখন পর্যন্ত আমরা প্রায় তিন কোটি টাকার ফান্ড জিতেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *