নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করা হয়।
সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষক দলেরসহ সভাপতি, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর দিকনির্দেশনায় উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বক্তারা সরকারের বিভিন্ন সমালোচনা করে।
সেই সাথে চাল, ডাল, পিয়াজ, বিদ্যুত, তৈলসহ দ্রব্য মূল্যের লাগামাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশ আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ উদ্দীন আরজু, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়াসহ, নাগরপুর উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস দলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
