লালমনিরহাটে আবাসিক হোস্টেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক হোস্টেল থেকে আল আমিন সরকার আবির (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট নার্সিং কলেজ ক্যাম্পাসের ভেতরে একটি আবাসিক ভবনের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আল আমিন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর (আষারিয়া চালা) গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ১ম বর্ষের ছাত্র। সে কলেজে আবাসিক হোস্টেল ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে রুমমেট রনির সাথে থাকত।

আল আমিন সরকার আবিরের রুম মেট রনি আহমেদ জানায়, দুপুরের খবারের সময় আমরা হলের সব শিক্ষার্থী খেতে যাই। দুপুরে খেতে যাবার সময় সে রুমে ছিলো। খাবার শেষে ফেরার সময় দেখি কক্ষটি ভিতর থেকে আটকানো। পরে অনেক ডাকাডাকি করা হলেও তার কোন সারা শব্দ না পেয়ে তার মোবাইল ফোনে কল দেই। বাহির থেকে তার মোবাইল ফোন এর রিং টোন শোনা গেলেও ফোন রিসিভ করছিল না। পরে বিষয়টি অধ্যক্ষ ছাহেবা বোগমকে অবগত করি।

পরে অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকসহ ও ওই হলের সকল শিক্ষার্থীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখি রুমের সিলিং ফ্যানের সাথে আল আমিনের ঝুলন্ত মরদেহ। পরে খবর দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেবা বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোন কিছু না বলেই তার রুম ত্যাগ করে চলে যান।

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তারপরেও আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে এটি আত্মহত্যা না হত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *