Home দেশের খবর ঢাকা গোপালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গোপালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0
137

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

(১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র মোঃ রকিবুল হক ছানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সীমা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গণ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here