পরিক্ষায় ফেল হওয়ায় রমেক ছাত্র লীগ নেতার তান্ডব

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: পরিক্ষায় ফেল করার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে ভাংচুর, বিভাগীয় প্রধানকে লাঞ্চিতসহ গেটে তালা দিয়েছে ক্ষুব্দ কয়েকজন শিক্ষার্থী।

 

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার বিকালে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি বিভাগের সাপ্লিমেন্টারী পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। পরিক্ষায় কলেজ শাখা ছাত্র লীগের যুগ্ম সাধারন সম্পাদক নিলয় কুমার মন্ডলসহ আরো বেশ কয়েকজন পরিক্ষার্থী ফেল করেন।

 

এতে ক্ষুব্দ হয়ে তার সহপাটিদের নিয়ে বুধবার দুপুরে বিভাগে ঢুকে বিভাগীয় প্রধান, ডা. মোস্তাফিজুর রহমানের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। এসময় রুমের চেয়ার, টেবিল ভাংচুর করে গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। বের করে দেয়া হয় সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকেও।

 

প্রত্যক্ষদর্শী কলেজের অফিস সহকারী আব্দুল বারী জানিয়েছেন, হঠাৎ করে তারা চিৎকার ও ভাংচুরের শব্দ শনে ছুটে আসেন ঘটনাস্থলে। দেখনে কয়েকজন ছাত্র লীগ নেতা ভাঙচুর করছেন আর অশালীন ভাষায় গালমন্দ করছেন।

 

ঘটনার পর ছাত্র লীগের নেতা কর্মীরা অধ্যাক্ষ’র সাথে দেখা করতে তার কার্যালয়ে যান। সেখানে তারা অভিযোগ করে মাইক্রেবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা, মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপি সমর্থক। তিনি ইচ্ছাকৃত ভাবে বেছে বেছে ছাত্রলীগের নেতা কর্মীদের ফেল করিয়ে দিয়েছেন। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

 

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ ছাত্র লীগের সভাপতি সম্পাদক সহ কোন নেতা কর্মী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। অন্যদিকে কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ড, নুরন্নবী লাইজু বলেন, শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে কোন ভাংচুর হয়নি বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *