টাঙ্গাইলে একই রশিতে পরকীয়া প্রেমিক যুগলের আত্মহত্যা

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- টাঙ্গাইলের কালিহাতীতে একই রশিতে ঝুলে দুই নর নারী আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সকালে পুলিশ উপজেলা রাজাফৈর পল্পন পাড়া এলাকা থেকে নিহতদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রাহেদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আত্মহত্যাকারীরা হলেন- আলেয়া (৩৯) এবং শাহ্জাহান (৩৫)। নিহতদের মধ্যে পরকীয়ার প্রেমের সম্পর্ক ছিলো এবং পরবতীতে একে অপরকে বিয়ে করেছিলো বলেও জানান পুলিশ।

 

পুলিশ কর্মকর্তা রাহেদুল ইসলাম বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আরো তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *