ফাঁসির আগেই কারাগারে মারা গেলেন যুদ্ধাপরাধী মির্জাপুরের মাহবুবুর

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসিরদন্ডপ্রাপ্ত আসামী মাহবুবুর রহমান (৭২) শুক্রবার ভোরে অসুস্থ্য অবস্থায় মারা গেছেন।

 

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।

 

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহা (আরপি সাহা) ও তার ছেলে ভবানী প্রসাদ সাহাসহ ৬০ জনকে হত্যার ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের মাহবুবুর রহমানকে গত ১৯ সালের ২৭ জুন ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। এরপর থেকেই কারাগারে বন্দি থাকেন তিনি। তার কয়েদি নং- ৪৪১২/এ।

 

মাহবুবুর রহমান টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌর সদরের বাইমহাটি গ্রামের মৃত আবদুল ওয়াদুদ মওলানার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *