শাহজাদপুরে ভেজাল গো-খাদ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজিব আহমেদ রাসেল, ষ্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার (৯ সেপ্টেম্বর) ভেজাল গো-খাদ্যের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমোদন বিহীন ভাবে প্রস্তুতকৃত ও নষ্ট গো-খাদ্য (ভুষি) রাখার অপরাধে মেসার্স রিয়াদ ট্রেডার্স ও মেসার্স আঃ সাত্তার ট্রেডার্সকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভুমি) লিয়াকত সালমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মীর কাউসার হোসেন।

 

জানা যায়, শনিবার (৯ অক্টোবর) বিকালে শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের ভুষিপট্টিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় মেসার্স রিয়াদ ট্রেডার্স নামের একটি দোকান ও গোডাউনে অনুমোদনহীন, পঁচা ও নষ্ট গো-খাদ্য (ভুষি) রাখার অপরাধে দোকানের মালিক মোঃ সাউদ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরে মেসার্স আঃ সাত্তার ট্রেডা্র্স নামের আরেকটি ভুষির দোকানে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সে দোকানেও একই রকম অনুমোদনহীন, পঁচা ও নষ্ট ভুষি পাওয়া যায়। এসময় ভুষির দোকানের মালিক আব্দুস সাত্তারকে ৮ হাজার টাকা জরিমান করে ভ্রাম্যমাণ আদালত।

 

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা পশু সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ মীর কাউসার হোসেন বলেন, শাহজাদপুর হলো গো-সম্পদ সমৃদ্ধ অঞ্চল। শাহজাদপুরের গবাদী পশু রক্ষায় শাহজাদপুর উপজেলা পশু সম্পদ দপ্তর কঠোর অবস্থানে রয়েছে।

 

তিনি আরো জানান, ভেজাল গো-খাদ্য নির্মূলে পৌর শহরের দ্বারিয়াপুর বাজারের ভুষিপট্টিতে দুইটি গো-খাদ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২০১০ সালে মৎস্য ও পশু সম্পদ রক্ষা আইনের ২০ ধারায় মেসার্স রিয়াদ ট্রেডার্স কে ৩০ হাজার টাকা ও মেসার্স আঃ সাত্তার ট্রেডা্র্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সেই সাথে ভেজাল ভুষিগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়, এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি ব্যবসায়ীদের মেয়াদ যুক্ত ও সরকার অনুমোদিত গো-খাদ্য বিক্রি করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *