নারীর শ্লীলতাহানি: চিত্ত রঞ্জন দাস আ.লীগ থেকে বহিষ্কার

নজর২৪, ঢাকা- রাজধানী ঢাকার সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে নোটিশও দেওয়া হয়েছে।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, চিঠির জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সম্প্রতি নিজ কার্যালয়ে এক তরুণীকে চিত্ত রঞ্জন দাস শ্লীলতাহানি করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় তরুণীকে কাছে টেনে বারবার তাকে জড়িয়ে ধরছেন আওয়ামী লীগের এই নেতা। ভুক্তভোগী তরুণী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই মামলায় আদালতে হাজিরা দিয়ে চিত্ত রঞ্জন দাস জামিন পান।

 

তবে চিত্ত রঞ্জন দাস এই ভিডিওকে নাটকের সংলাপ বলে দাবি করেন। তিনি জানান, তার এলাকার বরদেশ্বরী মন্দিরে এটি চিত্রায়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *