নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য মরহুম এডভোকেট জালাল উদ্দিনের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে বর্ষীয়ান ওই নেতার আত্মজীবনী নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজাহারুল হক ফকির, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার প্রমুখ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
