‘মামুনুল ১৩টি বিয়ে করেছে’- সন্দেহ তসলিমার!

মুক্তমত ডেস্ক- হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের নারী কেলেঙ্কারি নিয়ে গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে আলোচনায় আছেন। নারায়ণগঞ্জের রিসোর্টে ধরা পড়ে তার দ্বিতীয় বিবাহের খবর আসার পর এবার তৃতীয় বিয়ের খবরও শোনা যাচ্ছে।

 

মামুনুল হককে নিয়ে সোশ্যাল সাইটে সমালোচনার পাশাপাশি চলছে নানারকম হাস্যরস, ট্রল। এবার ট্রোলিংয়ে যোগ দিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

 

রবিবার সন্ধ্যায় তসলিমা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘মামুনুল হকের যত ফোনালাপ ফাঁস হচ্ছে, তত তিনি দাবি করছেন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। এক দুই তিনটি হলো বিয়ে। একটি বৈধ বিয়ে, বাকি দুটো অবৈধ বা শরিয়তি বিয়ে’।

 

তসলিমা আরো লিখেছেন, ‘ফোনালাপ যদি আরো দুটো ফাঁস হয়, তবে তো তিনি চতুর্থ এবং পঞ্চম বিয়েরও দাবি করবেন। চারটে বিয়ের বেশি তো ইসলামী আইনে করা যায় না। রকম সকম দেখে আমার তো সন্দেহ হচ্ছে মামুনুল হক গোপনে ১৩টি বিয়ে করেছেন। বলা যায় না, নিজেকে হয়তো তিনি নবী মনে করেন’।

 

উল্লেখ্য, মো. শাহজাহান নামের এক ব্যক্তি তাঁর বড় বোন জান্নাতুল ফেরদৌস ওরফে লিপিকে খুঁজে পাচ্ছেন না বলে রোববার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বোনকে হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের স্ত্রী বলে উল্লেখ করেছেন।

 

জান্নাতুলের ভাই পরিচয় দেওয়া মো. শাহজাহান জিডিতে বলেছেন, ‘মামুনুল হক তাঁর বড় বোন জান্নাতুল ফেরদৌস ওরফে লিপিকে বিয়ে করেছেন বলে তাঁকে ডেকে বিয়ের চুক্তিনামা দেখিয়েছেন। তবে তাঁর বোনের কোনো সন্ধান তাঁরা পাচ্ছেন না। বোনকে নিরাপত্তা দেওয়া এবং অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য জিডিতে তিনি আইনি সহায়তা চেয়েছেন।’

 

এর আগে গতকাল শনিবার রাতে নিজের ও মায়ের জীবনের নিরাপত্তা চেয়ে পল্টন থানায় মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ওরফে ঝর্নার ছেলে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

 

জান্নাত মামুনুল হকের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে মামুনুল হক তাঁকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *