নজর২৪, কুষ্টিয়া- কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে আসা দুই জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে কুমারখালী ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে একজন হলেন— সজল (১৮) ও ১৪ বছর বয়সী আরেক কিশোর।
তেবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলফাজ উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
