Home দেশের খবর ‘মার খাওয়ার’ পর ভোট বর্জন করলেন বিএনপির মেয়র প্রার্থী

‘মার খাওয়ার’ পর ভোট বর্জন করলেন বিএনপির মেয়র প্রার্থী

0
108

নজর২৪, পাবনা- ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুর ইসলাম নয়ন ভোট বর্জন করেছেন।

 

শনিবার (১৬ জানুয়ারি) ভোট চলাকালে দুপুর সাড়ে ১২টায় শহরের পূর্বটেংরী নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

 

মেয়র প্রার্থী রফিকুর ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে আওয়ামী লীগ সমর্থিতরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখাতে বাধ্য করে। সাধারণ ভোটারদের বাধা প্রদান করে। এছাড়া প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

 

এসময় তিনি আরও দাবি করেন, প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি।

 

এর আগে শনিবার সকাল ৮টার দিকে ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট পরিদর্শনে গেলে বিএনপি মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মার’ধর করে নৌকার সমর্থকরা। পরে পুলিশের উপস্থিতিতে তাকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেন বিএনপি প্রার্থী।

 

সকালে রফিকুল ইসলাম নয়ন অভিযোগ করে জানান, জোর করে নৌকার পক্ষে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তবে তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন।

 

তবে, অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ইসাহক মালিথা জানান, নিশ্চিত পরাজয় জেনে বিএনপি প্রার্থী হাম’লার নাটক সাজিয়ে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন।

 

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার পিএম ইমরুল কায়েস জানান, সকাল থেকেই বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল। আমরা তাৎক্ষণিকভাবে সেইসব স্থানে স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়। নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনও কিছু নির্বাচন কমিশনকে জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here