ফিতা কাটার বিনিময়ে ভাল একটা পারিশ্রমিক পাই: অপু বিশ্বাস

ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বেশ কিছু সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। যদিও বর্তমান সময়ে সিনেমার ব্যস্ততা কমেছে তার। তাই সিনেমার পাশাপাশি ইদানীং বিভিন্ন ব্র্যান্ডের এম্বাসেডর হিসেবেও কাজ করছেন। সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানেও দেখা যাচ্ছে তাকে।

গত এক বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটায় কটাক্ষের শিকার হয়েছেন অপু বিশ্বাস।

আরও পড়ুন- 

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

জীবনে পিয়ার মতো আর কাউকে এতটা ভালোবাসিনি: অনুপম

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারেও শোরুম উদ্বোধন নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই নায়িকা। যেখানে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়, ওপেনিংয়ের কাজকে নাকি বাংলাদেশে ‘ফিতা কাটা’ বলে হেয় করা হয়?

এর জবাবে অপু বলেন, হ্যাঁ, অনেকে এটা বলেন। তবে আমি এই ‘ফিতা কাটা’র বিনিময়ে ভাল একটা পারিশ্রমিক পাই। এটা আমার কাজ। আর সমালোচকদের ধন্যবাদ জানাব। তারা যত সমালোচনা করবেন, ততোই আমার কাজ দর্শকের কাছে পৌঁছবে। সমালোচকরা না থাকলে আমার কাজের জায়গাটাই এত বিস্তৃত হত না।

এক প্রশ্নের জবাবে অপু বলেন, ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কোনো নায়িকা তার সঙ্গে পাল্লা দিতে পারেনি। এই নায়িকার ভাষায়, ‘আসলে আমি যখন যে কাজটা করি, মন দিয়ে করি। অন্য কাউকে আমার জায়গায় ঢুকতে দিই না। ২০০৭-এ আমি শুরু করি। ২০০৯ থেকে ২০১৫ অবধি কোনো নায়িকাকে ঢুকতে দিইনি। ১২ মাসে ২৪টা শুটিং করেছি। আমি যখন যেটা করি, সেখানে আমি অন্য কাউকে খুব বেশি কিছু করতে দিই না। এটা আমার যোগ্যতা।

ওই সময়ে বাংলাদেশে আর কোনো নায়িকাকে দেখা যায়নি যে, আমার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে। তারপর আমি মা হই। সেই সময় অনেক ওজন বেড়ে যায়। গত দু’বছর ধরে ব্র্যান্ডিংয়ের কাজ, ওপেনিং, ফটোশুট নানা ধরনের কাজ করছি। সেই জায়গায় এখন আর কাউকে ঢুকতে দিচ্ছি না। অনেকে অবশ্য অসাধু উপায়ে আমার সমালোচনা করে। সেসব আমি পাত্তা দিই না।’

আরও পড়ুন- 

জয় খুব ভাগ্যবান, শাকিবের মতো বাবা পেয়েছে: অপু বিশ্বাস

একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *